মাগুরার সেরা করদাতা নির্বাচিত হলেন যারা।

mnমাগুরানিউজ.কম: কর প্রদানে উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও সারাদেশে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। ১০ সিটি করপোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ ক্যাটাগরিতে মোট ৩৬৭ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

‘জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮’ –এর বিধান অনুসারে ২০১৪-১৫ কর বছরের সেরা করদাতাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শাখা-২ এর উপসচিব মো. আবদুল গফুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, ইটিআইএন নম্বর, কর অঞ্চল ও তাদের ঠিকানাসহ বর্ণনা দেওয়া রয়েছে।

সার্কেল-১০ মাগুরা কর অঞ্চলের দীর্ঘমেয়াদী ২ জন করদাতা হলেন- খান আবুল হোসেন ও সৈয়দ মোস্তাফিজুর রহমান। এবং ২০১৪-২০১৫ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা হলেন- অচিন্ত কুমার কুন্ডু, জনাব মোঃ নাদিরুজ্জামান ও সুপ্তি হক।

 

 

আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসে চতুর্থবারের মতো জাতীয় পর্যায়ে ২০ জন এবং সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে মোট ৩৬৭ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পর্যায়ে নির্বাচিত ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবেন।

অন্যদিকে সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটগরিতে মোট ৩৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিজ নিজ এলাকায় সম্মাননা দেওয়া হবে।

২০১২ সালের ৩১ ডিসেম্বর ২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ আয়কর প্রদানের জন্য প্রথমবারের মতো সম্মাননা দেওয়া শুরু করে এনবিআর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: