মাগুরায় একসঙ্গে দুই বোনের আত্মহত্যা। সেদিন যা ঘটেছিলো

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা সদর উপজেলার রামনগর দুর্গাপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে অন্তরা (১৮) ও চৈতী (১৬) নামে দুই বোন একই সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অন্তরা মাগুরা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণী ও চৈতী রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তারা দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ফরহাদ বিশ্বাসের মেয়ে।

পুলিশ জানায়, রাত ৮টার কিছু আগে নিজেদের বাড়ির বাথরুমে পাশাপাশি পৃথক রশিতে গলায় ফাঁস নিয়ে অন্তরা ও চৈতী আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে তারা বাবা-মার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এলাকাবাসী জানায়, দুই বোনের প্রেম-সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটিতে ঝগড়া-বিবাদ চলছিল। সর্বশেষ শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী নাকোল এলাকা থেকে দুই বোনের প্রেমিক একই সঙ্গে রামনগর এলাকায় তাদের সঙ্গে দেখা করতে আসে। বিষয়টি জানাজানি হলে অন্তরা ও চৈতীর চাচাতো ভাইসহ তার সঙ্গীরা তাদের মারধর করে মাথার চুল কেটে দেয়, যা নিয়ে ক্ষোভে-অভিমানে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: