মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলায় চম্পা (২২) এক যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শ্রীপুরের হাজরাতলা গ্রামের কমলেশ বিশ্বাসের মেয়ে চম্পা আজ সকাল থেকেই নিখোঁজ ছিলো। স্থানীয় লোকজন সারাদিন খোঁজাখুজির পর রাত ৮টার দিকে হাজরাতলা মঠের পাশে নদীর পাড়ে বস্তাবন্দী একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা লাশটি চম্পার বলে সনাক্ত করে। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


