জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদমুখর শ্রীপুর। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা তাদের কর্মীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিহতে গণসচেতনতা সৃষ্টি করতে। নেতা থেকে কর্মী সাথে জনতা সবার একটাই হুশিয়ারি- জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নয়।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-এর আগমনে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দারুণ প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে জানালেন সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রামসহ স্থানীয় নেতারা।
জেলা আ’লীগ সাধারন সম্পাদক পঙ্কজ কুন্ডু সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন।


