মাগুরানিউজ.কমঃ
২০১৫ সালের ২১ মার্চ মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় সদর উপজেলার মালিকগ্রামের ৫ বালু শ্রমিক নিহতের পাশাপাশি গুরুতর দগ্ধ হয় আরো ৪ শ্রমিক। নিহত ৫ বালু শ্রমিকের পরিবারের জন্য আগেই এককালিন আর্থিক সাহায্যের পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে। এবার দগ্ধ ৪ বালু শ্রমিকের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৮ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
আজ দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি আহত ঐ ৪ শ্রমিকের প্রত্যেককে ২ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
এ সময় পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ অনেকে উপস্থিত ছিলেন।


