মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে মন্ত্রী ওবায়দুল কাদের

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুলের চোরাবালিতে বিএনপির রাজনীতি ঘুরপাক খাচ্ছে। বিএনপি এখন নিজেরাই নিজেদের শত্রু। স্বাধীনতাবিরোধী বিএনপিকে নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

শুক্রবার বেলা ১২টায় মাগুরা নোমানী ময়দানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন পথহারা, দিশেহারা। বিএনপির নেতারা আন্দোলনের কথা বলেন। কিন্তু কবে হবে, তা বলেন না।তাই বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি যাদের মদদ দেয় সেই ধর্মীয় সাম্প্রদায়িক উগ্রবাদকে নিয়ে ভয় আছে। এই উগ্রবাদ বা জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, সাংসদ এটিএম আব্দুল ওয়াহ্হাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী ওবায়দুল কাদের জঙ্গীবাদ দমনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি মাগুরার দূর্দশাগ্রস্থ বিভিন্ন সড়ক ‍উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তার বক্তব্য শেষ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: