৮ থেকে ৮০ গন্তব্য একটাই- নোমানী ময়দানে জঙ্গীবিরোধী সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

আজ সকাল থেকেই জনস্রোত মাগুরা শহরে। বাদ নেই শিশুরাও, প্রতিবাদী সব মানুষের গন্তব্য একটাই- নোমানী ময়দানে জঙ্গীবিরোধী সমাবেশ। জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ মাগুরা শহর ছিল প্রতিবাদমুখর। সকল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে আসে নোমানী ময়দানে। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা তাদের কর্মীদের নিয়ে শহরে মিছিল নিয়ে প্রবেশ করে। সাধারন মানুষের উপস্থিতি সমাবেশকে মুখরিত করে।

জঙ্গীবিরোধী সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঞ্চে উপস্থিত হওয়ার আগেই পুরো এলাকা পূর্ণ হয়ে যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নোমানী ময়দান।

 

আওয়ামী লীগের মাগুরা জেলা সভাপতি আলহাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে জঙ্গিবাদবিরোধী এ সমাবেশে আরো বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব, সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: