নৌকাবাইচ দেখে ফেরার পথে মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া সড়কের খাঁ বাড়ির মোড়ে বৃহস্পতিবার রাতে সড়ক দূর্ঘটনায় ১ যুবক নিহত ও ২জন আহত হয়েছে।

নিহত যুবক মহম্মদপুরের যশপুর গ্রামের মোঃ ইমরান শিকদার (২৫) পিতা মোঃ আনোয়ার শিকদার।

আহত মোঃ সোহেল মিয়া (১৭) পিতা মোঃ আইন মোল্লা ও মোঃ শাহিন মোল্লা (১৮) পিতা মোঃ গনি বিশ্বাস উভয় গ্রাম চাকুলিয়া থানা মহম্মদপুর।

স্থানীয়রা জানান, নছিমন যোগে নড়াইল সুলতান মেলায় নৌকাবাইচ দেখে ফেরার পথে মহম্মদপুর বালিদিয়া শেখের মোড়ে রাত ৯.৩০ মিনিটের দিকে একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। বেপরোয়া গতিতে নসিমন চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোকসেদুল মোমিন জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: