মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরে বাল্যবিবাহের অপরাধে মোঃ মাসুদ (বর) ও তার অবিভাবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার এ রায় ঘোষণা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট (এসিল্যান্ড)।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধায় শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেটের (এসিল্যান্ড) নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় বাল্য বিবাহ অনুষ্ঠান চলাকালে বর বগুড়ার বড়বাড়ী এলাকার বকতিয়ার মুন্সির ছেলে মোঃ মাসুদ ও তার সঙ্গী আত্নীয় পরিচয়দানকারী ঝিনাইদহের ছিকনগর গ্রামের সামছুদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ কামরুজ্জামান ওরফে জামানকে আটক করে। এ সময় এক স্কুল ছাত্রীর সঙ্গে মাসুদের বিয়ের প্রস্তুতি চলছিল।
পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১ মাস করে সাজা প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
সমাজিক নিরাপত্তার কারনে ছাত্রীর কোন তথ্য প্রকাশ করা হলোনা।


