মাগুরানিউজ.কমঃ
আগামী ৭ অক্টোবর এমবিবিএস ও ৪ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে।
রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
সভায় এমবিবিএস ও বিডিএস পৃথকভাবে গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, আগে ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হলেও এবার ভর্তি পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি (এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫) মিলিয়ে ২০০ ও ভর্তি পরীক্ষার ১০০ মিলিয়ে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।


