মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের নহাটায় ঘূর্নিঝড়ে লন্ডভন্ড হয়েগেছে দুই গ্রাম। সালধা ও চাকুলিয়া গ্রামে মাত্র কয়েক সেকেন্ডের এই ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিকাল ৩টার দিকে হঠাৎ ব্যাপক ঝড় শুরু হয়। মুহূর্তেই সালধা গ্রামের প্রায় ৪৫ টি বসতঘর ও পার্শ্ববর্তী চাকুলিয়া গ্রামের প্রায় ১০টি বসত ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় মানুষের প্রাণহানীর কোন খবর পাওয়া যাইনি। তবে ব্যাপক গাছপালা ভেঙ্গে পড়েছে।


