মাগুরানিউজ.কমঃ
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে মাগুরাতে। টানা বৃষ্টিতে কোথাও কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতও ঝড়ো বাতাস বইছে মহম্মদপুরে। ঘূর্ণি বাতাসে অর্ধশতাধিক বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে জেলা শহরের বিভিন্ন এলাকা।


