মাগুরানিউজ.কম:
চ্যানেল আই ও কালেরকন্ঠের মাগুরা প্রতিনিধি শামিম খানের মা লিলি বিলকিস খান (৬৫) আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি…. রাজিউন। আগামীকাল সকাল ১০টায় মাগুরা মোল্লাপাড়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে।
মরহুমা লিলি বিলকিস খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছে ‘মাগুরা নিউজ’ পরিবার।

