মাগুরানিউজ.কম:
এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে যশোর বোর্ডে ২৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা দুই শিক্ষার্থী পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর শিক্ষাবোর্ড পুনর্মূল্যায়নের এ ফলাফল ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ফল পুনর্মূল্যায়নের জন্য যশোর বোর্ডে মোট ৪৪ হাজার ৮০২টি আবেদন জমা পড়ে। শিক্ষার্থীদের এই উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করে মোট ২৪৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন এবং অনুত্তীর্ণ ৯৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর পূর্বের ফলাফলে অনুত্তীর্ণ দুই শিক্ষার্থী পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছে।


