মাগুরায় অটোরিকশা উল্টে নিহত ১

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা শহরের নিজনান্দুয়ালী মসজিদ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী অটোরিকশা (ব্যাটারীচালিত রিক্সা) উল্টে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার যাত্রী কাজল রেখা (৩০) নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি মাগুরা শহরে আসছিলো। এ সময় বিপরীতমুখী একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কনা (৩৫) ও শাকিলা (২৯) নামে দুই যাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা এ দূর্ঘটনার জন্য ভাঙ্গা রাস্তাকে দায়ি করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: