প্রবেশের মুখেই অসুস্থ হয়ে পড়ছেন মাগুরা শহরে আগত মানুষেরা

মাগুরানিউজ.কম: 

mnরাজীব মিত্র জয়- 

মাগুরা শহরের প্রবেশমুখ ঢাকার রোডে প্রবেশের মুখেই অসুস্থ হয়ে পড়ছেন মাগুরা শহরে আগত মানুষেরা। কারন অনুসন্ধানে জানাগেলো নিকটবর্তী মাগুরার সুনামধন্য! হোটেলগুলো থেকে নিয়মিত পঁচা খাবার ও অন্যান্য ময়লা আবর্জনা স্থানটিতে ফেলার কারনে উক্ত স্থানদিয়ে যাতায়াতকারী মানুষদের প্রচন্ড বাজে ও পঁচা গন্ধ সহ্য করতে হয় যার মাত্রা অসহনীয়।

সরজমিনে ঐ স্থানে গিয়ে এক বিরক্তিকর অভিজ্ঞতা হয়। প্রচন্ড বাজে ও পঁচা গন্ধ এলাকাময়। হটাৎকরে প্রস্তুতি ছাড়া শহরে ঢুকলে শারিরিকভাবে অসুস্থ অনুভব করতে হয়। একমিনিটের জন্যও দাড়ানো যায়না স্থানটিতে।

স্থানীয়রা মাগুরা নিউজকে জানান, অনেক দেনদরবার করেও কোন লাভ হয়নি। কশ্চিনকালে হটাৎ সামান্য পরিস্কার করা হলেও আবারো কয়েকদিন পরেই আগের অবস্থায় ফিরে আসে।

রমিজুল নামে এক দোকানদার মাগুরা নিউজকে জানান, প্রায় প্রতিদিনই কমবেশি লোকজন অসুস্থ হয়ে যায় ঢাকাররোড ব্রীজ অতিক্রম করার সময়, বেশিরভাগই হেটে পার হওয়া লোকজন। মালবোঝাই ভ্যানওয়ালাদের ক্ষেত্রে অসুস্থতার পরিমান বেশি দেখেছেন জানিয়ে তিনি কারন হিসাবে জানান বেশি সময় লাগে জায়গাটা পার হতে তাই মানুষ অসুস্থ হয়ে পরে সহজেই।

স্থানীয় ভ্যানচালক জিয়াউল মাগুরা নিউজকে জানান, দুপুর বেলা রোদের সময় রিতিমতো দমবন্ধ হবার উপক্রম হয় ব্রীজ পার হবার সময়। রোদের কারনে ভয়ঙ্কর গ্যাস হয় ঐ সময়ে।

প্রতদিন শহরে যাতায়াতকারী কমলমতি শিশুদের অবস্থা খুবই নাজুক। অনেক অবিভাবকই জানিয়েছেন, বাচ্চারা স্কুল থেকে ফিরে ঠিকমতো খাওয়াদাওয়া করছেনা, এমনকি অসুস্হও হয়ে পড়ছে অনেকে।

mn

পারনান্দুয়ালী গ্রামের সচেতন প্রতিটি মানুষ মাগুরা নিউজকে একটাই কথা জানিয়েছেন, খুবই সমস্যাগ্রস্থ হচ্ছেন তারা এই বিষয়টি নিয়ে। রিতিমতো জীবনদায়ী সমস্যা হয়ে দাড়িয়েছে তাদেরজন্য এ বিষয়টি। এ বিষয়ে তারা দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অনুরোধ জানিয়েছেন শহরবাসীর স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। জানিয়েছেন, ছোট্ট একটি সমস্যা তাদের জন্য বড় ক্ষতির কারন হয়ে দাড়াচ্ছে।

মাগুরাবাসীর প্রিয় চিকিৎসক দেবাশিষ বিশ্বাস মাগুরা নিউজকে জানিয়েছেন, বিষয় জনস্বাস্থের জন্য মারাত্নক হুমকি এবং শিশুরা এ কারনে শারিরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মাগুরা শহরকে মানসম্মত ও অপরাধমুক্ত করতে জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ মহোদয়ের বিশেষ ঐকান্তিক প্রচেষ্টা ও তৎপরতায় দ্রুতই বদলে যাচ্ছে মাগুরা। সেকারনে এ সমস্যাটিরও সমাধান হবে প্রত্যাশা করছে শহরবাসী।

‘মাগুরানিউজ’ প্রত্যাশা করে শহরবাসীর আবেদনে সাড়াদিয়ে কতৃপক্ষ শীঘ্রই বিষয়টি আমলে নিয়ে মাগুরাবাসীকে এই সমস্যা থেকে মুক্ত করবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: