মাগুরানিউজ.কম:
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাতভর একটানা বৃষ্টি। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলেই এই বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই মাগুরা শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় জল জমেছে। জেলাতেও বৃষ্টিপাতের মাত্রা বেশ ভালো। তবে এখনও পর্যন্ত বৃষ্টির কারণে যান চলাচলে সমস্যা হওয়ার কোনও খবর আসেনি। রাস্তায় বাস এবং অন্যান্য গাড়িও নেমেছে, তবে সাধারণ দিনের চেয়ে গাড়ির সংখ্যা খানিকটা কম।


