মাগুরায় প্রবল বর্ষণ, গাছচাপা পড়ে নিহত দুই

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় প্রবল বর্ষণে গাছচাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে মাগুরা সদর ও শালিখা উপজেলায় এ দুর্ঘটনা
ঘটে।

নিহতরা হলেন- মাগুরা সদরের বেড় আকছি গ্রামের রুস্তম মোল্লার ছেলে খবির হোসেন মোল্লা (৩৬) ও শালিখা উপজেলার বাহির মল্লিক গ্রামের স্বপন বিশ্বাস (৫৫)।

নিহত খবিরের আত্মীয় আইয়ুব আলী জানান, বৃষ্টির কারণে একটি গাছের গোড়া নরম হয়ে হেলে পড়ে। সকালে এ অবস্থা দেখে খবির ওই গাছের ডাল কাটতে যান। এসময় ওই গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঝড়ো বাতাসে একটি বড় গাছ স্বপন বিশ্বাসের ঘরের উপর পড়লে তার নিচে চাপা পড়ে স্বপন বিশ্বাস আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ অমর প্রসাদ গাছচাপা পড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি- ইন্টারনেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: