মাগুরায় পুলিশ লাইনের সামনে থেকে শিক্ষকের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় রুহুল আমিন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের পুলিশ লাইন সংলগ্ন সাজিয়াড়া হর্টিকালচার সেন্টারের সামনে বুধবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন সাজিয়াড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাগুরা সদর থানার ওসি আজমল হুদা সংবাদমাধ্যমে জানান, মাগুরা হর্টিকালচার সেন্টারের সামনে হাইওয়ে সড়ক পার হওয়ার সময় স্যালো ইঞ্জিনচালিত একটি ভটভডি রুহুল আমিনকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে স্কুল শিক্ষকের পরিবার এটিকে হত্যা বলে অভিযোগ করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: