আন্তর্জাতিক মিডিয়ায় শাহাদাতের তীব্র সমালোচনা

মাগুরানিউজ.কম:

mn

হঠাৎ করেই ভাবমূর্তি বদলে গেছে পেসার শাহাদাত হোসেন রাজীবের। ক্রিকেটের মাঠ থেকে এখন তিনি ফেরারি আসামি। শিশু গৃহপরিচারিকার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে, দেশি গণমাধ্যমেও প্রকাশিত হচ্ছে এই খবর। শুধু দেশেই নয়, বিদেশি গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি ‘গৃহপরিচারিকা নির্যাতনের কারণে বাংলাদেশি ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি’ – শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, ‘রাজধানী ঢাকার রাস্তায় পুলিশ আহত ১১ বছর বয়সী এক মেয়ে শিশুকে কুড়িয়ে পায়। এরপর তাকে জেরা করলেই বেরিয়ে আসে শাহাদাতের প্রসঙ্গ। পরে শাহাদাত হোসেন ও তার স্ত্রী নৃত্য শাহাদতকে গ্রেপ্তার করার জন্য তার বাসায় তল্লাশি চালানো হলেও, তাদেরকে সেখানে পাওয়া যায়নি।’

একই দেশের আরেকটি সংবাদমাধ্যম ক্রিকেট কাউন্ট্রি লিখেছে, ‘১১ বছর বয়সী পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হবেন শাহাদাত।’

অন্যদিকে ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইলেও প্রকাশিত হয়েছে শাহাদতের এই ঘটনা। তারা লিখেছে, ‘গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।’
আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘বাংলাদেশের পুলিশ জানিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের ১১ বছর বয়সী গৃহপরিচারিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এজন্য এই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা দায়ের করা হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার ‘ফাস্ট পোস্ট’ লিখেছে, ‘গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি’।

উইজডেন ইন্ডিয়া নামের আরো একটি সংবাদমাধ্যমও একই ধরণের খবর প্রকাশ করেছে।
প্রসঙ্গত, রবিবার রাতে মিরপুরের পথ থেকে ১১ বছর বয়সী হ্যাপি নামের শিশুকে উদ্ধার করে পুলিশ। তখন জানা যায়, মেয়েটি জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিবের বাসার গৃহপরিচারিকা। এর পরপরই পুলিশ শাহাদাতের বাসায় তল্লাশি চালায়। তবে ততক্ষণে বাসায় কাউকেই আর পাওয়া যায়নি। 

সূত্র : বাংলাদেশের খেলা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: