বঙ্গবন্ধু শেখ মুজিব সম্মাননা পেলেন মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব

মাগুরানিউজ.কম:

mn

ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি –  মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব সম্মাননা। তিনি সহ মোট ৬০ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব সম্মাননা- ২০১৫ প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে শাহাবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি মিলনায়তনে জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনে’র উদ্যেগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা- ২০১৫ প্রদান করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বাবু সতীষ চন্দ্র রায়। ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাহাবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রতিমন্ত্রী, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- বীরমুক্তিযোদ্ধা মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এম.পি, আব্দুল মালেক এম.পি, আলহাজ্ব এ্যাড. মোঃ নরুল ইসলাম তালুকদারএম.পি, আলহাজ্ব এ্যাড. মোঃ আলতাফ আলী এম.পি সহ দেশের ৬০ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব বঙ্গবন্ধু শেখ মুজিব সম্মাননা পাওয়ায় মাগুরাবাসী ও ‘মাগুরানিউজ’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরানিউজ সম্পাদক রাজীব মিত্র জয়।

সামাজিক ও সাংস্কৃতিতে খুলনা বিভাগের বিশেষ অবদানের জন্য, উপস্থাপনায় টি মনি খান, সাংবাদিক তম্বী রহমান লিজা ও নিতু নাজনীন বঙ্গবন্ধু শেখ মুজিব সম্মাননা পেয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: