মাগুরাতে আজ টক অব দ্য টাউন

মাগুরানিউজ.কম:

mnষ্টাফ রিপোর্টারঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার তেলি পুকুর গ্রামের সৈয়দ পাড়ায় জামে মসজিদে ইমাম সাহেবের টাকা দেয়াকে কেন্দ্র করে বাক্বিতণ্ডার পর নামাজ শেষে আসামিরা আজিজার রহমানকে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।২০০৬ সালের ১৭ মার্চ দুপুর দুইটার দিকে ঘটা এ ঘটনায় নিহতের ভাই লুৎফুল খবির বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেয়। আদালত শুনানি শেষে ২৪ জনকে আসামি করা অভিযোগ আমলে নিয়ে বিচারকাজ শুরু করে।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মহম্মদপুর উপজেলার তেলি পুকুর গ্রামের বাসিন্দা সৈয়দ রোস্তম আলী, হাবিবুর রহমান, সৈয়দ রাজা মিয়া, মো. ইদ্রিস ও সাইফার রহমান। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে খালাস দিয়েছে আদালত।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট হারুনার রশীদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান। রায় ঘোষানার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি আজ মাগুরাতে আজ টক অব দ্য টাউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: