মাগুরানিউজ.কম:
জাতীয় ক্রীড়া পরিষদের রেকর্ড অর্থায়নে প্রথমবারের মতো তৃণমূলে বড় মাপের প্রতিভা অন্বেষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জাতীয় ক্রীড়া পরিষদ তার অধীনস্থ ৩১ টি ফেডারেশনের উন্নয়নের জন্য মোট ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে চলতি অর্থবছরে। এর মাঝে ফুটবলের জন্য বরাদ্দ রয়েছে এক কোটি ১১ লাখ টাকা।


