মাগুরায় পুলিশের অভিযানে অপহৃত ইমাম উদ্ধার, অপহরণকারী আটক

মাগুরানিউজ.কম:

mnষ্টাফ রিপোর্টারঃ

মাগুরায় চাদার দাবীতে অপহৃত ইমামকে অপহরণের দুই ঘন্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাগুরার সহকারী পুলিশ সুপার সাকের্ল সুদর্শন কুমার রায় -এর নেতৃত্বে শালিখা থানা পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।

শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, জঙ্গি আখ্যা দিয়ে মাগুরা সদরের কাটাখালী এলাকা থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের বিল্লাল হোসেন নামে এক মসজিদের ইমামকে ধরে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে তার পরিবারের কাছে মোটা অংকের চাদা দাবী করে তারা।

ঘটনার পর রাত ৮ টার দিকে শালিখা থানায় মৌখিক অভিযোগ করেন অপহৃত ইমামের স্বজনরা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে মোবাইল ফোনের সুত্র ধরে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে। এরপর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাকের্ল সুদর্শন কুমার রায় -এর নেতৃত্বে শালিখা থানা পুলিশ কাটাখালী এলাাকার একটি মাঠ থেকে রাত ১০ টার দিকে অপহৃত ইমামকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে জনি (২২) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত জনি সদরের ছয়চার গ্রামের মিজানুর রহমানের পুত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: