এবার নিজেই অসম্ভবকে সম্ভব করুন

মাগুরানিউজ.কম:

mnমুন্নি মজুমদার-

শ্রীমঙ্গলের সাত রঙের চা সবার কাছেই খুব আকর্ষণীয় ও প্রিয়। সাতরঙের রঙিন চা এর এই বিশেষ রেসিপি বেশির ভাগ মানুষেরই অজানা। অনেকেই আবার ভাবেন এটা শুধুমাত্র শ্রীমঙ্গলেই পাওয়া যায়। তবে আজ আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসে এই সাত রঙের সুন্দর ও আকর্ষণীয় চা বানানো যায়। যা আপনার পরিবার বা অতিথিদের অনেকটাই চমকে দেবে। তাহলে জেনে নিন কিভাবে তৈরী করবেন মজাদার এই সাত রঙের চা।

যে যে উপকরণ লাগবে-

  • চা পাতা
  • চিনি
  • কনডেন্স মিল্ক

সাত রঙের চা প্রস্তুত প্রণালী-

১। প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে।

২। পরিমাণ মতো পানি এবং চা tea পাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরী করে নিন।

৩। ১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন।

৪। তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে।

৫। তারপর একটা কাপে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকার টা দিতে হবে।

৬। এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের মিশ্রন দিতে হবে।

৭। তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেষে আস্তে আস্তে ঢালতে হবে।

এবার দেখুন সহজেই তৈরী হয়ে গেল সাত লেয়ারের মজাদার রঙিন চা। এভাবেই পরিবারের সবাইকে উপহার দিন মজার এই রঙিন চা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: