মাগুরানিউজ.কম:
সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিশেষ কার্যক্রমে অাগামী ২৯ জুলাই মাগুরার মহম্মদপুরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী। এ উপলক্ষে উপজেলা অাওয়ামীলীগের প্রস্তুতিমূলক অালোচনা সভা আজ ২৪ জুলাই বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অালোচনা সভায় উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা অাওয়ামীলীগের সহ সভাপতি অাবু নাসির বাবলু, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. অাব্দুল মান্নানসহ মহম্মদপুরের ৮ ইউনিয়নের নেতৃবৃন্দ।


