মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২২ জুলাই বিকালে বালিদিয়া দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বালিদিয় ইউনিয়ের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাহ এর সভাপতিত্বে এ কমিটি ঘোষনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও অনুষ্ঠানের উদ্বোধক মো: শামছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রিংকু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।


