মাগুরানিউজ.কমঃ
আজ বুধবার, অক্টোবর ৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
যশোরে শুক্রবার মধ্যরাতে কথিত গোলাগুলিতে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। এরা হলেন, যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্বাস গাজীর ছেলে হাবিব গাজী (২৬) ও মাগুরা সদর উপজেলার ভায়না গ্রামের রোস্তম শেখের ছেলে শাহীন শেখ (২৯)।
শনিবার দুপুরে কোতোয়ালি থানার এসআই তারিকুল ইসলাম তারেক তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে তাদের পরিবারের সদস্যরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে গিয়ে পরিচয় শনাক্ত করেছেন।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেছেন, শুক্রবার গভীর রাতে ‘গোলাগুলি হচ্ছে’ বলে স্থানীয় লোকদের দেয়া খবরে শহরের পৌরপার্ক ও যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার কাজলকান্তি মল্লিক জানান, রাত সোয়া ২টার দিকে কোতোয়ালি থানার এসআই এসএম শহিদুল ইসলাম এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। তার মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার ঘণ্টাখানেক আগে মারা যান ওই যুবক।
এর কিছু সময় পর রাত পৌনে তিনটার দিকে পুলিশ আরেক যুবককে হাসপাতালে নেয়। এই যুবকেরও মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। ডা. মল্লিক জানান, হাসপাতালে আনার অন্তত পৌনে এক ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
ওসি আরো জানান, পৌরপার্কের কাছে বাস্কেট বল গ্রাউন্ড থেকে শাহীনের মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির পেছনে ভেনাস অটোস-এর স্টিকার সাঁটা রয়েছে।
অন্য লাশটি উদ্ধার করা হয় যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকার পরিত্যক্ত গেঞ্জির মিলের পাশ থেকে। গোলাগুলির পর মহাসড়কের উত্তর দিকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পড়ে ছিল বলে ওসি জানান।


