মাগুরানিউজ.কম:
শ্রাবণ মানেই আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। সেই হিসেবে সকাল থেকেই আকাশের বুক জুড়ে ঘুরছিল গুচ্ছ গুচ্ছ মেঘ। দুপুর গড়াতেই ঘন কালো মেঘ ছাপিয়ে ফের বৃষ্টি শুরু।
শ্রাবণ দিনে রোমাঞ্চিত বৃষ্টি বর্ষাপ্রেমীদের মনে সৃষ্টি করে আবেদন। তাদের কাছে জুই ফুলের মতোই স্নিগ্ধ এ বর্ষা। পাতায় লেগে থাকে টিপটিপ বৃষ্টির ফোটা ফোটা পানি।
বাড়ির আঙিনায় বসে অনেকেই রাতে উপভোগ করেছেন মৃদুমন্দ বাতাসের মাঝেই আকাশ থেকে ঝড়া টিপটিপ, টুপটুপ বৃষ্টি। আর এ শব্দেই আবার মহাকবি কালিদাসের মতো অনেকের হৃদয় বিরহে হয়ে উঠে ভারাক্রান্ত।


