মাগুরায় ঘটকালির ফি নিয়ে সংঘর্ষে ঘটক নিহত

মাগুরানিউজ.কম:

mnডেস্ক প্রতিবেদনঃ

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়ার ভবানিপুর গ্রামে ঘটকালির টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে রশিদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও ফিরোজ মন্ডল (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সন্ধায় এঘটনা ঘটে।নিহত ব্যক্তি পেশায় ঘটক ছিলেন।

এলাকাবাসী জানান, ভবানিপুর গ্রামের রশিদ বিশ্বাস দুইমাস আগে একই এলাকার ওহাব মন্ডলের ছেলে ফিরোজ মন্ডলের শালির বিয়ের ঘটকালি করে। ঘটকালির নির্ধারিত ফি বাবদ রশিদ বিশ্বাসকে ২ হাজার টাকা দেওয়ার কথা ছিল ফিরোজ মন্ডলের । সেই টাকা কয়েকদফা চেয়েও ব্যর্থ হয় রশিদ বিশ্বাস।

আজ সন্ধ্যায় রশিদ পাওনা টাকা চাইতে ফিরোজের বাড়িতে যায়। দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফিরোজ রশিদকে মারধর করে। এরপর ঘটনা এলাকায় জানাজানি হলে রশিদ তার লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে ফিরোজের বাড়িতে গিয়ে মারধর করে। এসময় দুজনই গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রশিদ বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে পাঠান। মাগুরা হাসপাতালে আনার পর রাত সাড়ে ৯টার দিকে আব্দুর রশিদ মারা যান।

মহম্মদপুর থানার ওসি মোঃ রিয়াজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: