শ্রীপুরে ১৫২ বস্তা চাল নিয়ে নৌকাডুবি

মাগুরানিউজ.কম:

mn

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজারের অদূরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার প্রবেশ মুখে গড়াই নদীতে ইঞ্জিন চালিত নৌকা চাল নিয়ে ডুবে যায়।

স্থানীয়রা জানান, শৈলকুপার লাঙ্গলবাধ বাজার থেকে ১৫২ বস্তা চাল নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা পাংশা উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি লাঙ্গলবাধের অদূরে গেলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চার চাল ব্যবসায়ীর খোঁজ মিলছেনা।

খবর পেয়ে নদীর দু’ধারে শত শত লোক ভীড় জমিয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের আইসি মকলেছুর রহমান জানান, গড়াই নদীতে চালবাহী একটি নৌকা ডুবে গেছে। তবে ঘটনাস্থল তার পুলিশ ক্যাম্পের পাশে হলেও শৈলকুপা থানার আওতাধীন নয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি ,তাদের উদ্ধারে চেষ্টা চলছে। ঘটনাটি শ্রীপুর উপজেলার মধ্যে ঘটলেও তারা কাজ করে যাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: