মাগুরায় জঙ্গি সন্দেহে আটক চবি ছাত্র নূর, ১০ দিনের রিমাণ্ড আবেদন

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

জঙ্গি সন্দেহে শালিখায় আটক আব্দুল নূরের জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন করেছে পুলিশ। বুধবার সকালে তাকে জেলার শালিখা উপজেলার শতখালি এলাকা থেকে সন্দেহজনক ঘোরাফেরার কারণে আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুর নূর চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুর রশিদের ছেলে। গত এক সপ্তাহ যাবত সে কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল এবং মাগুরা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। সর্বশেষ বুধবার সকালে সে নড়াইল থেকে একটি মটর সাইকেল ভাড়া করে মাগুরার জামায়াতের এলাকা হিসেবে পরিচিত শতখালি এলাকায় আসে। এ সময় সে স্থানীয় কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাত শিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়েছে শালিখা থানা পুলিশ। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবার সম্ভাবনা থাকায় বৃহস্পতিবার বিকালে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে মাগুরার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট শম্পা বসূর আদালতে হাজির করা হলে রিমাণ্ড শুনানির জন্য পরবর্তি দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: