ব্রিটিশ হাউস অব লর্ডসে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলে এ্যাড. নিতাই রায় চৌধুরী

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডন যাচ্ছেন। ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে একটি সেমিনারে অংশ নিতে এ প্রতিনিধি দলটি লন্ডন যাচ্ছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে।

লন্ডনে বাংলাদেশের গণতন্ত্র, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গি হামলাসহ দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করবে প্রতিনিধি দলটি। সে লক্ষে আগামী ১৬ জুলাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লন্ডনের উদ্দেশে রওনা হবে প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে থাকবেন খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, দলটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।

প্রতিনিধি দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছে মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব আলী আহম্মদ।

উল্লেখ্য, এই সেমিনারে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলেরও যাওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: