মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের উথলী গ্রামে ধুমপানকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বায়েজিদ ও ইসমাইলের মধ্যে ধুমপান করা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে বয়েজিদ ইসমাইলকে মারধর করেন। বুধবার সকালে উথালি গ্রামের প্রিতি ফুটবল খেলা নিয়ে বায়েজিদ এবং ইসমাইলের মধ্যে আগেই হাতাহাতির ঘটনা ঘটে। যা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

এই ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। এতে নারীসহ ২০জন আহত হন।

গুরুতর আহত, রাজ্জাক সর্দার (৫৫), সিদ্দিক (৪৮), লিয়াকত (৪০), এনামুল (৩৫), ফারজানা (২৮) ফুলমতিকে (৪০) ও আবুল বাশার সর্দাকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

জাহিদ সর্দার ও নেপাল সর্দারের অবস্থার অবনতি হওয়ায় মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মোঃ শাখায়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন মামলা দায়ের করেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: