মাগুরাতে ড্রাগনের খোঁজে অনেক মানুষ – মাগুরানিউজ

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ  

৫ জুলাই মাগুরানিউজে মেক্সিকো নয়….মাগুরার চৌরঙ্গী মোড়েই মিলছে ‘ড্রাগন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই মাগুরাতে ড্রাগন নিয়ে ব্যাপক খোঁজখবর শুরু হয়েছে। আশেপাশের জেলা থেকেও আসছে কৌতুহলী মানুষেরা। 

মাগুরা সদরের রাওতড়া গ্রামে কয়েকজন কৃষক এ ফলের চাষ শুরু করেছেন। এ গ্রামের কৃষক শওকত হোসেন ড্রাগন চাষ করে আর্থিক স্বচ্ছলতা এনেছেন। বেশি লাভজনক হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার কৃষকরা।

৩ বছর আগে ১ একর জমিতে প্রথম ড্রাগন ফলের বাগান করেন শওকত হোসেন। তার বাগানে কাজ করে এলাকার অনেক বেকার শ্রমিকের উপার্জনের সুযোগও হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ফল ঢাকা, যশোর, ঝিনাইদহ, নড়াইলসহ বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি ড্রাগন ফল ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয়। এছাড়া চারা বিক্রি করেও উপার্জন করছেন শওকত। 

দেশে নতুন এই ফল পুষ্টিগুণ ও স্বাদের জন্য খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছেন এসব কৃষকরা। ড্রাগন ফল চাষ করে যারা ভাগ্যের পরিবর্তন করতে চান তাদেরকে সহযোগীতাও করতে চান এসব উদ্যোক্তা কৃষকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: