সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য ‘শিক্ষা সহায়ক ভাতা’

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাব্যয় নির্বাহের জন্য নতুন জাতীয় বেতন স্কেলে ‘শিক্ষা সহায়ক ভাতা’দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। চলতি ১ জুলাই থেকে এ ভাতা কার্যকর হবে।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্ম-সচিব কাজী মাহবুব হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব কর্মচারীর জন্য সন্তানপ্রতি মাসিক ৫০০ টাকা হারে এবং অনধিক দুই সন্তানের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা ‘শিক্ষা সহায়ক ভাতা’দেওয়া হবে।

স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।

শিক্ষা সহায়ক ভাতার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র এবং জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। জন্মসনদ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সন্তানরা ২১ বছর বয়স পর্যন্ত এ ভাতা পাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: