মাগুরা শহরের লজ্জা নিবারণ

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ
মাগুরা শহরবাসী আজ এক লজ্জার হাত থেকে রক্ষা পেলো।মাগুরা শহরের লজ্জা নিবারণে মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমান মহোদয়কে মাগুরা শহরবাসীর পক্ষথেকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাগুরানিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়। মানবিক এই দৃষ্টিভঙ্গির জন্য সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

মাগুরা শহরের লজ্জা-

বেশ কয়েক বছর ধরে মাগুরা শহরে দেখা মিলছিল অমানবিক এক চিত্র। দুই অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধী নারী বেশিরভাগ সময় শহরে ঘুরে বেড়াতেন সম্পুর্ন নগ্ন অবস্থায়। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি তৈরী হতো যখন শহরে নতুন কারো আগমন ঘটতো। শহরবাসী কিছুটা সয়ে নিলেও নতুনদের জন্য সেটা খুবই মর্মান্তিক হয়ে দাড়াতো। প্রায়শই এই দুই নারী শহরবাসির লজ্জার কারণ হতেন।

এই দুই পরিচয়হীন অসুস্থ মানসিক প্রতিবন্ধী নারীকে সুস্থ করার লক্ষে বিভিন্ন জন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি। অবশেষে মাগুরার জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমান সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এই দুই মানসিক প্রতিবন্ধী নারীকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, আজ ১১ জুলাই সোমবার শহরের অজ্ঞাত পরিচয় দুই মানসিক প্রতিবন্ধী নারীকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদুর রহমান এই দুই নারীকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। 

জাহিদুর রহমান জানিয়েছেন- জেলা প্রশাসন, পৌর মেয়র ও স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে গত ২৪ জুন ওই দুই নারীকে রাস্তা থেকে উঠিয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে চিকিৎসা শেষে আজ সকালে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিজে ওই দুই নারীর অভিভাবক হিসেবে হাসপাতালে ভর্তি করিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: