ঈদ বৃহস্পতিবার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য বুধবার (৬ জুলাই) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না, ঈদ হবে আগামী বৃহস্পতিবার।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে ও এশিয়ার কয়েকটি দেশে ঈদ পালিত হবে বুধবার।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের জানান, দেশের ৭টি বিভাগীয় ও ৬৪ জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই সারাদেশে ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার।

এর আগে সন্ধ্যায় ঈদের তারিখ ঠিক করতে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: