মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদকঃ
একটানা বৃষ্টিতে মাগুরা শহরের সিংহভাগ অংশেই জমেছে জল। সেই জল নামতে সময় লাগছে কিন্তু বিরামহীন বৃষ্টি সে সুযোগ দিচ্ছেনা। এক ঝলক দেখলে যেন মাগুরা শহরকে অবিকল বানভাসি বলে মনে হয়। বৃষ্টিও থামছেনা জলও অত সহজে নামছেনা। লোকজনকে ওই জল মাড়িয়েই চলাচল করতে হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রেই যদি এই দশা হয়, তাহলে অন্যত্র কী হবে তা সহজেই অনুমেয়। এ ভাবেই বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পথচারিদের হয়রানির বহর। সন্ধা সাড়ে ৭টায়ও চলছে বিরামহীন বৃষ্টি।


