মাগুরানিউজ.কমঃ
টানা ছুটির কারণে ঘরমুখো মানুষের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি এবার অনেকটাই কমেছে। গত কয়েক বছর ঈদযাত্রায় দুর্ভোগ-ভোগান্তি যাত্রীদের নিত্য সঙ্গী হলেও এবার একটু ভিন্ন চিত্র দেখা গেছে। আজ সকাল থেকেই বৃষ্টি হয়েছে মাগুরাতে। বৃষ্টির এই বেরসিক আচরণে বিড়ম্বনায় পড়তে হয়েছে ঘরমুখো হাজারো মানুষকে। তারপরও থেমে ছিল না পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে আসা মানুষের ঢল।
বৃষ্টি ছাড়া তেমন ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। ঈদযাত্রায় স্বস্তির কথা শোনা গেছে সবার মুখে। এমনকি গতকাল কোনো কোনো কাউন্টারে পাওয়া গেছে বাসের টিকিট। অবশ্য ‘কিছুটা দেরিতে’ গাড়ি ছাড়ার অভিযোগ করেছেন কেউ কেউ।


