মাগুরানিউজ.কমঃ
এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদের অপেক্ষায় আজ শেষ বিকেলে মানুষের চোখ পশ্চিম আকাশে। আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখা গেলেই প্রাণে প্রাণে বেজে উঠবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গাথা- ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…। ঈদের প্রস্তুতি শুরু হবে পাড়া-মহল্লায়, সারা দেশে। ছোট শিশুরা ঈদের আনন্দে মেতে উঠবে।


