মাগুরানিউজ.কমঃ
দেখা হলে সবার মুখে এখন একটাই কথা, বাজারে ইলিশ এসেছে। অনেকেই প্রথমে অবাক হচ্ছেন শুনে। কিন্তু বাজারে গিয়ে দেখছেন, খবর মিথ্যা নয়। দেদার ইলিশ দেখে ক্রেতাদের চক্ষু চড়কগাছ। শুক্রবার মাগুরার বাজার ছেয়ে গিয়েছে ইলিশে। পুরাতন থেকে নতুন বাজার— সর্বত্র। ছোট ৩০০ থেকে ৫০০ টাকা মাঝারি ৬০০ থেকে ৭০০ টাকা কেজির মধ্যে। কাঁচা এবং শরীর-স্বাস্থ্যেও ভাল, এমন ইলিশের দাম অবশ্য ৭০০-১০০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করেছে। তবে জোগানে কোনও ঘাটতি ছিল না। ক্রেতারা বাজার ঘুরে পছন্দসই ইলিশ কিনে হাসি মুখে বাড়ি ফিরতে পেরেছেন।


