শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়- মাগুরানিউজ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ ১ জুলাই । ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বাঙালির মুক্তির সংগ্রামের প্রতিটি অধ্যায় রচিত হয়েছে এ বিদ্যাপীঠকে কেন্দ্র করে। এই দেশ যখনই সংকটে পড়েছে তখনই সংকট নিরসনে ঝাঁপিয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী।

বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯ গণঅভ্যুত্থান,’৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ৯০ সৈরাচার বিরোধী আন্দোলনে সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নানা আন্দোলন-সংগ্রামে চড়াই-উতরাই গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেই ৯৬ বছরে পদার্পণ করেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এ বিশ্ববিদ্যালয়। ‘সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’ এ প্রতিপাদ্য সামনে রেখে এ বছর দিবসটি উদযাপন করা হচ্ছে।

১৯২০ সালের ১২ই ফেব্রুয়ারি ভারতীয় আইন সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয় এবং ১৮ই মার্চ সর্বসম্মতিক্রমে অ্যাক্ট এ পরিণত হয়। এই আইন এর বলে ১৯২১ সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: