মাগুরানিউজ.কমঃ
কিছুদিন আগেও যেকোনো উৎসবে বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা কিংবা সুসম্পর্ক আছে যাদের সঙ্গে এমন মানুষদের কাছে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানানো হতো।
ঈদ কার্ড ছাড়া যেন শুভেচ্ছা জানানো অপূর্ণ থেকে যায়। প্রিয়জনের কাছ থেকে কার্ড না পেলে শত অভিমান দানা বাঁধত মনের মাঝে। অথচ কালের পরিক্রমায় এ সংস্কৃতিটি হারিয়ে গেল ইন্টারনেট, ই-মেইল, ফেইসবুক, ই-কার্ড, মোবাইল ফোন, এসএমএসের আড়ালে। সময়ের সঙ্গে সঙ্গে ঈদকার্ডের প্রচলন অনেকটাই কমে গেছে। কার্ড সংস্কৃতি পুরনো ঐতিহ্যের। ডিজিটাল নিত্যনতুন প্রযুক্তির আবিষ্কারে বিলিনের পথে এই কার্ড সংস্কৃতি।
তবে এর মধ্যে প্রাণ নেই, আন্তরিকতা নেই। যেন প্রাণহীন এক ঈদের শুভেচ্ছা। সামাজিকতা ও মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে আমাদের কিছু হলেও পুরাতনকে অনুসরণ করতে হবে।


