থমথমে মহম্মদপুরের আওনাড়া, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ১০

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুরের আওনাড়া গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আকবর হোসেন (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৯টি বাড়িতে ভাংচুর ও লুটের ঘটনা ঘটে।

আজ বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

দীঘা ইউনিয়নের সদ্যসাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আছাদুজ্জামান আছাদ এবং সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আবু জাফরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেলও নাম জানা যায়নি।

রাত ৮ টার দিকে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আকবর হোসেন (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। তবে পুলিশ ও অন্যান্যরা বলছেন-আকবর হোসেন পদদলিত হয়ে অথবা স্ট্রোকে মারা যেতে পারেন।

এক ব্যক্তি নিহতের খবরে আহতরা আতঙ্কে হাসপাতালে না আসায় সঠিক সংখ্যা তুলে ধরা যায়নি।

এদিকে আকবর হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবর হোসেন পদদলিত হয়ে অথবা স্ট্রোকে মারা যেতে পারেন তবে পোস্ট মর্টেম রিপোর্টেই মৃত্যুর সঠিক কারণ পরিস্কার হবে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো: কাজী আবু হাসান বলেন,‘ হাসপাতালে আনার আগেই আকবর শেখের মৃত্যু হয়েছে। নিহতের বাম হাতের কবজির উপরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তেমন কোন জখম নেই। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে  কিছুই বলা যাবে না বলে জানান ডা. আবু হাসান।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল ) সুদর্শন কুমার রায় জানান,‘ ঘটনার সঙ্গে  আকবর শেখের কোন সংশ্লিষ্ঠতা নেই।  স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত  আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: