স্বজনদের সান্নিধ্যে ছুটছেন মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

শত বিড়ম্বনা আর ঝক্কি ঝামেলা মেনে নিয়েই স্বজনদের সান্নিধ্যে ছুটছেন মাগুরাবাসী। দোরগোড়ায় কড়া নাড়ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আনন্দের জোয়ারে মেতে উঠেছে সারা মুসলিম বিশ্ব। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ থেকেই নাড়ীর টানে মাগুরা ফিরতে শুরু করেছে রাজধানীর বাসিন্দারা।

সরকারী অফিস আদালত আজ বৃহস্পতিবারই শেষ। অনেকে লাগেজ নিয়েই এসেছেন অফিসে। অফিস থেকেই অনেকে সরাসরি বাড়ি ফিরবেন। বাস টার্মিনালগুলো ভিড় করতে শুরু করেছেন ঘরমুখো লোকজনরা। বেশিরভাগই ঝামেলা এড়াতে আজ থেকেই যাত্রা শুরু করেছেন গন্তব্যে। প্রতিবছরের ন্যায় এ বছরও হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছে।

ইতোমধ্যে শুরু হয়েছে যানবাহনের বিশেষ সার্ভিস। আগাম টিকিট কিনে যাত্রীরা যার যার নির্দিষ্ট দিন থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।

ঈদের এখনো ৫ থেকে ৬ দিন বাকি কিন্তু ঝামেলা এড়াতে আগেভাগেই চলে যাচ্ছেন অনেকে। বিশেষ করে ছাত্র, গৃহবধু আর শ্রমজীবি মানুষের মধ্যে ঘরে ফেরার তাড়া বেশি। শেষ দিকে রাস্তায় যানজটের আশংকা, অতিরিক্ত যাত্রীর ভিড় আর প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে নাড়ীর টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ।

 

পথের এসব শত বিড়ম্বনা আর ঝক্কি ঝামেলা মেনে নিয়েই স্বজনদের সান্নিধ্যে ছুটছেন ঘরমুখো মানুষ। এই বিড়ম্বনার মধ্যেই যেন আলাদা আনন্দ খুঁজে পাচ্ছে যাত্রীরা। নাড়ীর টানে বাড়ির পানে দিন দিন ছুটে চলছেন কর্মব্যস্ত নগরবাসী। সারা বছরের কর্মব্যস্ত দিনগুলোর মধ্যে ঈদের দিনগুলো কেমন জানি একটু বেশিই আনন্দময় ও উৎসবমুখর হয়। সেই আনন্দ, উৎসক আর ভালবাসা ছাড়িয়ে যায় সব ব্যথা-বেদনাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: