ফেসবুকের নতুন দুই ফিচার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

শীর্ষস্থান ধরে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তার ধারাবাহিকতায় এবার ‘ফিচারড ইভেন্ট’ এবং ‘স্লাইডশো’ নামের দুইটি নতুন ফিচার যুক্ত হলো প্লাটফর্মটিতে।

নতুন এই দুইটি ফিচারের মধ্য ফিচারড ইভেন্টে ব্যবহারকারিরা নিজের বসবাসরত শহরের গুরুত্বপূর্ণ সকল ইভেন্টের তালিকা পাবেন। এছাড়াও এই ফিচার বিশেষ করে ব্যবহারকারির যে ধরনের ইভেন্টে বেশি আগ্রহ সে সব ইভেন্টের খোঁজ জানিয়ে দিবে।

অন্যদিকে স্লাইডশো নামের ফিচারটি অনেকগুলো স্থিরচিত্রকে স্বয়ংক্রিয়ভাবে একটা একটা করে দেখাবে ব্যবহারকারিদের। তবে ফেসবুক জানিয়েছে, এটা তাদের কোন নতুন সংযোজন নয়, আগেও ব্যবহারকারীদের সামনে ফিচারটি উপস্থাপন করা হয়েছে। এটা মূলত স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ ‘মোমেন্টস’-এর সুবিধা দেবে।

তবে প্রাথমিকভাবে ফিচার দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র দশটি সিটির আইওএস প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। এর বাইরে অন্য কোন দেশের কেউ এ সুবিধা গ্রহণ করতে পারবেন না। তবে শিগগিরই এটি সকলের জন্যই চালু করা হবে বলেও জানিয়েছে ফেসবুক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: