মাগুরানিউজ.কমঃ
বর্তমান বিশ্বের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেট ছেড়ে কিছুটা সময়ের জন্য এক অভিনব লড়াইয়ে মজেছিলেন ভারতের বোলার বালাজির সাথে।
আইপিএল এর একটি খেলার আগে টেনসন ফ্রি জোনে এ প্রতিযোগীতার একটি ভিডিও প্রকাশিত হলে দেখা যায় কেক খেয়েও বালাজিকে হারিয়ে দিয়েছেন সাকিব।
ওই ভিডিওতে দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম খেলোয়ার সাকিব পেসার বালাজির সাথে কেক খাওয়ার প্রতিযোগিতা করে।
পুরষ্কার বিহীন এই খেলার নিয়মটি হলো কে আগে প্রিজে রাখা কেকটি চামচ দিয়ে খেয়ে শেষ করতে পারে।
অভিনব এই প্রতিযোগিতায়ও সাকিব বিশাল ব্যবধানেই জয়লাভ করেন।


