মাগুরানিউজ.কমঃ
অনন্ত অপেক্ষার ২৩ বছর কি এবার ফুরাবে? বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুনতি আর্জেন্টাইন ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন। ক্লাব ফুটবলের অবিসংবাদিত মহাতারকা লিওনেল মেসি কি পারবেন দেশের হয়ে বড় কোনো শিরোপা না জেতার আক্ষেপ ঘুচাতে? দুটি প্রশ্নেরই উত্তর মিলবে কাল (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ছয়টার ম্যাচে।
এ দিন শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ টুর্নামেন্টের ফাইনালে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এ যেনো আসরের গত পর্বের ফাইনালের পুনর্মঞ্চায়ন! ঠিক আগের ফাইনালেও মুখোমুখি হয়েছিলো এই দুই দল। সেই ম্যাচে চিলির কাছে হেরে যায় আলবেসিলিস্তেরা। এবার তাদের সামনে সুযোগ এসেছে প্রতিশোধ নেয়ার।
সব মিলিয়ে একটা মাত্র ম্যাচ উপলক্ষ্য হয়ে এসেছে অনেক প্রাপ্তির, অনেক সম্ভাবনা এবং অনেক অপেক্ষার ইতি টানার।


