ঈদ বাজারে মাগুরায় পছন্দের শীর্ষে সারারা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

লম্বা ঝুলের কামিজ, তার সঙ্গে কটি। কোটিতে নানা ধরনের সুতা, চুমকি ও জরির জমকালো কারুকাজে তরুণীদের নজরকাড়া এ পোশাকটির নাম সারারা। বিখ্যাত হিন্দি চলচ্চিত্রকার করণ জোহরের ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিমেমার জনপ্রিয় গান ‘সারা-রা, সারা-রা, মে হু এক সারা-রা’ গানের সাথে যে ডিজাইনের পোশাক পরে দর্শকের মাতিয়ে তোলেছেন অভিনেত্রী সুস্মিতা শেঠি সেই পোশাক ‘সারারা’ এবার ঈদের বাজারে জায়গা করে নিয়েছে পছন্দের তালিকায় সবার শীর্ষে।

মাগুরার অভিজাত শপিংমল গুলোতে বিশেষ জায়গা করে নেয়া ভারতীয় ডিজাইনের সুতা, রঙের বাহারে ঝলমলে ও নান্দনিক এ পোশাকটি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পযর্ন্ত।

জমকালো এ পোশাকটি জর্জেট আর সিল্কের ওপর জরি-চুমকি-পাথরের কটিওলা লং জামার সঙ্গে সালোয়ারেও রয়েছে প্রচুর কাজ। সঙ্গে হালকা কাজের চিকন পাড়ের ওড়না।

বিক্রেতারা জানান, এবারের ঈদের বাজারে তরুণীদের পছন্দের শীর্ষে স্থান করে নিয়েছে ‘সারারা’ নামের এ পোশাকটি। তবে শুধু বড় নয় ছোটদের জন্যও সারারা পাওয়া যাচ্ছে অপেক্ষাকৃত কম মূল্যে।সারারার এ পোশাকগুলো সাধারনত ফ্রি সাইজে থাকার কারণে মোটা-চিকন সবাই পরতে পারে। সাড়ে ৪ থেকে ৫ ফিটের নারীদের জন্য এ পোশাক। প্রয়োজনে ২৫০ থেকে ৩০০ টাকা খরচ করে বডি ফিট করে নেওয়া যায়। টাকা দিলে আমরাও এটা করে দেই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: